রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, দেশের কোটি মানুষ গত ১৮ বছর যাবত আজকের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল।

জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকে দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, তার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ গত এক যুগের বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে।

তিনি বলেন, এত ত্যাগের বিনিময়ে আজকে যে গণতন্ত্রের যাত্রা নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছে, তার সুযোগ পেয়েছি। হাজারও আত্মত্যাগের মাধ্যমে আমরা বাক ও গণতান্ত্রিক স্বাধীনতা অধিকার চর্চার সুযোগ পেয়েছি। তার জন্য প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।

এ ছাড়াও ইফতার মাহফিলে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ও নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102