বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

যুদ্ধ পরিস্থিতিতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চরম উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথে। এর ফলে মক্কায় পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরার পথে বড় ধরনের বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। মাঝআকাশ থেকে তার বহনকারী বিমানটি ফিরে আসায় বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দাহ বিমানবন্দরে আটকা পড়েছেন।

জানা যায়, মুশফিক আজ সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দাহ থেকে দুবাই হয়ে ঢাকা ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

তবে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় পাইলট মাঝপথ থেকেই বিমানটি ঘুরিয়ে পুনরায় জেদ্দাহ বিমানবন্দরে অবতরণ করান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে মুশফিকুর রহিম লেখেন, এখন আমি জেদ্দাহ বিমানবন্দরে হাজারো যাত্রীর সঙ্গে আটকে আছি। যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসেছে। কবে এবং কীভাবে আমরা নিরাপদে ঢাকায় ফিরতে পারব—তা একমাত্র আল্লাহই জানেন।

মুশফিকুর রহিম আরও জানান, কেবল তিনি একা নন, তার সঙ্গে বিপুল সংখ্যক বাংলাদেশি যাত্রী বর্তমানে জেদ্দাহ বিমানবন্দরে আটকা পড়েছেন। দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অবস্থান করায় বয়স্ক ও শিশুদের নিয়ে অনেক পরিবার চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন।

এদিকে, ইরান ও ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক অনেক এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন করেছে এবং অনেক দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102