রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে দলটি।

দলের ঘোষিত মোটো ‘বিপ্লব, বিকল্প, বিনির্মাণ’ ধারণ করে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফ্যাসিবাদবিরোধী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন।

একই দিনে গত এক বছরের বিভিন্ন কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী

২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম

৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা

৪ মার্চ (১৪ রমজান): সিলেট

৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ

৬ মার্চ (১৬ রমজান): ঢাকা

৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর

৮ মার্চ (১৮ রমজান): বরিশাল

৯ মার্চ (১৯ রমজান): খুলনা

১০ মার্চ (২০ রমজান): রাজশাহী

১১ মার্চ (২১ রমজান): রংপুর

১২ মার্চ (২২ রমজান): ঢাকা মহানগর

১৩ মার্চ (২৩ রমজান): ঢাকা মহানগর উত্তর

১৪ মার্চ (২৪ রমজান): ঢাকা মহানগর দক্ষিণ

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার লক্ষ্যে তারা কাজ করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102