রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

অন্যায়ের বিরুদ্ধে আমার ফাইনাল কথা ‘ডোন্ট কেয়ার’ : আমির হামজা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন, আমার ফাইনাল কথা ‘ডোন্ট কেয়ার’। কোনো কেয়ার হবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এমপি আমির হামজা বলেন, সরকার গঠন করে ক্ষমতায় থাকলে আরও বেশি পদক্ষেপ নেওয়া যেত। তবে বিরোধী দলে থাকায় শতভাগ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই উপরিভাগে আমাদের সঙ্গে থাকার কথা বলেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলে তারা সরে যান, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, কাজ করতে গেলে নানা বাধা আসে। তবে এসব বাধা উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দেন তিনি।

পৌরসভার পরিচ্ছন্নতা প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, তার বাসা কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। কিছু বাসিন্দা ময়লার গাড়ির নির্ধারিত ফি না দিয়ে বাসার সামনে ড্রেনে ময়লা ফেলছেন। এতে বিশেষ করে ঈদের সময় ড্রেন বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

তিনি বলেন, এদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে। সংশ্লিষ্ট প্রশাসন জরিমানা বা প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আহমেদ মাহবুব-উল-ইসলাম, প্রশাসক, কুষ্টিয়া পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। এ সময় সমন্বয় কমিটির সদস্য ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102