শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

বিএনপিকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ আখ্যা দিল এনসিপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোকজন নিয়োগের অভিযোগ তুলে বিএনপিকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিজেদের লোক বসানো শুরু হয়েছে, যা নতুন বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও দাবি করেন, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার কোনো সময়সীমা নির্ধারণ করেনি, অথচ চুক্তিভিত্তিক নিয়োগে সময়সীমা বাধ্যতামূলক। এ ধরনের পদক্ষেপকে তিনি ‘বিধি-বহির্ভূত’ বলে আখ্যা দেন।

সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দল স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ১১ দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে; আপাতত এককভাবে নির্বাচনী কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে।

দলের আরেক নেতা হান্নান মাসউদ অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি ভোট কারচুপির অভিযোগও তোলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102