রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কথিত পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানিয়েছেন।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বলেন, গতকাল রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর অন্যায়ভাবে কোনো ধরনের অপরাধ ছাড়া পুলিশ হামলা করেছে। রাস্তাঘাটে পুলিশ যে কাউকে বিনা কারণে মারবে—এই অধিকার কে দিয়েছে? মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? রাস্তা কি পুলিশের সম্পত্তি? ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, না হলে আমাদের কর্মসূচি চলবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102