রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

আ.লীগ কর্মীদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকার পঞ্চায়েত বাড়ির ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার।

আহতরা হলেন বিএনপি নেতা ও পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম ফকির (৫৫), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন (৩৮), একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পত্তাশী বাজার এলাকায় স্থানীয়রা হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গেলে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তারা অচেতন অবস্থায় দুজনসহ মোট পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতদের ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পিরোজপুর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

আহত জাহিদ হোসেন ও নাসির ফকির বলেন, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু এবং তার ছাত্রলীগ করা ছেলে রায়হান, টুকুর ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে ৮-১০ জনে মিলে আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। আমাদের অপরাধ আমরা বিএনপি করি। ৫ তারিখের প্রতিশোধ নিতেই তারা আমাদের ওপরে হামলা চালিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।

ইন্দুরকানী থানার ওসি শামীম হাওলাদার জানান, আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102