রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

এবার পাটওয়ারীর স্ট্যাটাস, সয়লাব ফেসবুক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পর এবার দলটির আরেক মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে এক পোষ্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ইনকিলাব জিন্দাবাদ।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

দেবিদ্বার নিউমার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগের ভিত্তিতে বাজার ইজারা-সংশ্লিষ্ট এক ব্যক্তিকে হাসনাত বলেন, নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে চাঁদা তুলতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না।

তিনি বলেন, আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পেটাবে, তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে, তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102