রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হলেও ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডে কখনো খেলা হয়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। নতুন চ্যালেঞ্জের খোঁজে এবার দ্য হানড্রেডের নিলামে নাম নিবন্ধন করেছেন তিনি।

আগামী মার্চের নিলামে দল পেলে মোস্তাফিজই হবেন দ্য হানড্রেডে বাংলাদেশের প্রথম প্রতিনিধি। গত নভেম্বরে আইপিএলের নিলামে তাকে নয় কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। পরে বিতর্কিতভাবে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে ঘটে যায় লংকাকাণ্ড।

এর মধ্যেই ছয় কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। তবে দ্য হানড্রেডের প্রথম নিলামে দল পাওয়া সহজ হবে না মোস্তাফিজের জন্য।

বিবিসি জানিয়েছে, রাজনৈতিক কারণে পাকিস্তানি ক্রিকেটারদের কিনবে না দ্য হানড্রেডের ভারতীয় মালিকানাধীন দলগুলো। টুর্নামেন্টের আট দলের ছয়টির মালিকানাতেই আছেন ভারতীয় অংশীদার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102