শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে সেনাবাহিনীর টহল জোরদার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, সেনাবাহিনীর উপস্থিতিতে তারা নিজেদের আরও নিরাপদ অনুভব করছেন এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী।

৪৬ স্বতন্ত্র ব্রিগেডের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসিলা ও শেরেবাংলা সেনা ক্যাম্পের সদস্যদের রায়েরবাজার ও আদাবর এলাকার বিভিন্ন আবাসিক এলাকায় এই ফুট প্যাট্রোল পরিচালনা করা হয়।

তিনি বলেন, সেনাবাহিনীর এ উদ্যোগের উদ্দেশ্য আসন্ন নির্বাচনের আগে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি করা, যাতে ভোটাররা ভয়ভীতি ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন।

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, নির্বাচন পর্যন্ত দিনে ও রাতে এ ধরনের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102