রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

রাজধানীর ভাটারায় মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

রাজধানীর ভাটারা এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ভাটারার ১০০ ফিট সংলগ্ন নতুনবাজার এলাকায় অবস্থিত ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোলরুমের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৮টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই বারিধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৮টা ২৩ মিনিটে ইউনিটগুলো পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়।

সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশও সেখানে অবস্থান করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102