রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

পল্টনে দ্রুতগামী বাসের ধাক্কায় নারীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

রাজধানীর পল্টনের গোলাপ শাহ মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় মোছা. সালেহা বেগম (৭৫) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন বলেন, আমরা খবর পেয়ে গোলাপ শাহ মাজারের সামনে থেকে এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি, নিহত ওই নারী মাজারেই থাকত। সকালের দিকে দোহার নবাবগঞ্জ পরিবহন বৃদ্ধ নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102