রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

রাজধানীতে চোরের ধাক্কায় বৃদ্ধ নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বাসায় চুরি করতে আসা চোরের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে এ বি এম শফিউল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানার গুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শফিউল হক শাহজাহানপুর থানার গুলবাগ এলাকার বাসিন্দা এবং মৃত ইমদাদুল হকের ছেলে।

নিহতের ছেলে সামিউল হক বলেন, আমার বাবার বয়স হওয়ায় তিনি অবসর জীবনযাপন করতেন। দুপুরের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে আমাদের বাসায় ঢুকে পড়ে। বিষয়টি আমার বাবা বুঝতে পেরে ওই চোরকে জাপটে ধরেন। এ সময় চোরের সঙ্গে আমার বাবার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোরটি আমার বাবাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে পালিয়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে আমার বাবা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান, আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহজাহানপুর থানাকে অবহিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102