মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তিচুক্তি মেনে নিতে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য না দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মার্কিন মধ্যস্থতায় শান্তি চুক্তির কাঠামোয় সম্মত হতে ইউক্রেনকে চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিষয়টির সঙ্গে পরিচিত দু’জন ব্যক্তির বরাতে রয়টার্স এ খবর জানিয়েছেন।

ওয়াশিংটন ইউক্রেনের কাছে ২৮-দফা শান্তি পরিকল্পনার খসড়া উপস্থাপন করেছে। খসড়ায় দেখা গেছে, ইউক্রেনকে রাশিয়ার কাছে অতিরিক্ত অঞ্চল সমর্পণ করতে হবে, সামরিক বাহিনীর আকার সীমিত করতে হবে এবং ন্যাটোতে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচেষ্টা ত্যাগ করতে হবে।নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, পূর্ববর্তী যে কোনো শান্তি আলোচনার তুলনায় এবার চাপটা একটু বেশি ছিল। যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন আগামী বৃহস্পতিবারের মধ্যে চুক্তির একটি কাঠামোতে স্বাক্ষর করুক।

 

গতকাল বৃহস্পতিবার কিয়েভে ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন।শুক্রবার জেলেনস্কি এ বিষয়ে ইউরোপীয় মিত্র ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় তিনি মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান না করার বিষয়ে সতর্ক ছিলেন।

 

জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের প্রচেষ্টাকে আমরা মূল্য দিই। আমরা আমেরিকান পক্ষের প্রস্তুত করা নথির ওপর কাজ করছি। এটি অবশ্যই এমন একটি পরিকল্পনা হতে হবে, যা একটি বাস্তব এবং মর্যাদাপূর্ণ শান্তি নিশ্চিত করবে।’

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102