মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা পাস, ভোট দেয়নি রাশিয়া-চীন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। প্রস্তাবটির উদ্দেশ্য হলো গাজার নাজুক যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি করা, টেকসই শান্তির পথ তৈরি করা এবং বিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা।

স্থানীয় সময় সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও স্থায়ী দুই সদস্য—রাশিয়া ও চীন—ভোটদানে বিরত থাকে। তবে তারা ভেটো প্রয়োগ না করায় প্রস্তাবটি পাস হয়ে যায়।এ প্রস্তাব মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা গাজা পরিকল্পনার আন্তর্জাতিক বৈধতা শক্তিশালী করার উদ্দেশ্যে আনা হয়েছিল। পরিকল্পনার কয়েকটি অংশ গত মাসে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির ভিত্তি গড়ে দেয়। প্রস্তাব পাস করাতে যুক্তরাষ্ট্র ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায়, যা নিয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে দীর্ঘ এক পোস্টে সন্তোষ প্রকাশ করেন।ট্রাম্প লিখেছেন, “সদ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া অবিশ্বাস্য ভোটের জন্য বিশ্বকে অভিনন্দন। এই ভোট আমার সভাপতিত্বে ঘোষিত ‘শান্তি বোর্ড’কে স্বীকৃতি ও অনুমোদন দিয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সম্মানিত নেতারা জড়িত রয়েছেন।”সংবাদমাধ্যম সিএনএন-এর দেখা প্রস্তাবের একটি খসড়া অনুযায়ী, এতে ট্রাম্প পরিকল্পনার কয়েকটি মূল অংশ অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে গাজার জন্য একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ হিসেবে ‘শান্তির বোর্ড’ প্রতিষ্ঠা এবং সেখানে অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনের অনুমোদন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102