মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফারহানা আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো ‍‍`ওয়ানকার্ড‍‍` রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ৬০ বস্তা সার জব্দ কালিয়াকৈরে অনুমোদনহীন দুই প্লাস্টিক কারখানায় জরিমানা সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে এক ব্যক্তির মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪ সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে : হুইপ আশরাফ উদ্দিন কুষ্টিয়ায় সংসদ সদস্য আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

শুভ জন্মাষ্টমী উপলক্ষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের শুভেচ্ছা বার্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে আমি দেশের হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্ম-বর্ণের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস। এই মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মিলেমিশে এক অনন্য মানবিক ঐতিহ্য গড়ে তুলেছে। এই ঐতিহ্য আমাদের শক্তি, এই ঐতিহ্যই আমাদের গৌরব।

শ্রীকৃষ্ণ তাঁর জীবন ও কর্মের মাধ্যমে শিখিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা, এবং দুর্বল-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। আজকের বিশ্বে, যখন বিভাজন ও অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, তখন তাঁর এই শিক্ষা আমাদের জন্য এক উজ্জ্বল দিশারী।

জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। আমরা বিশ্বাস করি, সামাজিক সম্প্রীতি রক্ষা সবার যৌথ দায়িত্ব। এই দায়িত্ব পালনে জাতীয় নাগরিক পার্টি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কারণ আমরা জানি দায়, দরদ ও সম্প্রীতির রাজনীতি ছাড়া সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক আমরা ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান মর্যাদায় বাস করবে, একে অপরের আনন্দে শরিক হবে, একে অপরের দুঃখে পাশে দাঁড়াবে।

শ্রীকৃষ্ণের সত্য, ন্যায় ও মানবিকতার শিক্ষা বিশ্বকে পথ দেখাক।

শুভ জন্মাষ্টমী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102