মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন অভিনেতা সাদেক বাচ্চুকে কেন পাথর ছুড়ে মেরেছিল দর্শক? গুলশানে আ.লীগের মিছিল, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার ফ্যাসিস্ট আ.লীগের নেতাকর্মীদের বিচারে ব্যর্থ হলে ভীরুতার পরিচয় দেব বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে : এটিএম আজহার রুয়েট সিএসইতে ১১ দফা দাবিতে আন্দোলন, লিখিত আশ্বাস না পাওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জন

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ৬০ বস্তা সার জব্দ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় গোডাউন ও দোকানগুলোতে মজুত করা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান ও একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102