মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ মিল্টন সরকার (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ রোডস্থ নুর ফুডস এন্ড রেস্টুরেন্টের সামনে শ্রীমঙ্গল-হবিগঞ্জগামী মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে নাম্বার প্লেটবিহীন একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে চালক মোটরসাইকেলটি উল্টো দিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল গাফফার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করেন।

আটকের পর মোটরসাইকেলের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে বলা হলে মিল্টন সরকার কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে রাত ৪টা ১৫ মিনিটে নাম্বার প্লেটবিহীন নীল-কালো রংয়ের ইয়ামাহা ১৫৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং এই চক্রের অন্যতম মূল হোতা। সে দীর্ঘদিন ধরে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তা অজ্ঞাতনামা চোরাকারবারীদের কাছে বিক্রি করে আসছিল। সে একেক সময় একেক নাম ব্যবহার করে। নিজেকে কখনো মিল্টন কুমার সাহা, কখনো মিল্টন সরকার, আবার কখনো মো. সোহেল হিসেবে পরিচয় দেয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রামে ২১টি, মৌলভীবাজারে ৫টিসহ ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন থানায় মোট ২৮টি চুরি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

২০২৬ সালের ২ জানুয়ারি এই মিল্টন সরকারকে দুটি চোরাই মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক শ্রীমঙ্গল ভাড়াউড়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102