শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে রুই-কাতলারা ধরা পড়ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মাদক একটি বড় সমস্যা হলেও এখনো মূল হোতারা ধরা পড়ছে না। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “রুই-কাতলারা ধরা পড়ছে না, ধরা পড়ছে পুঁটি আর ট্যাংরা।”

৫ আগস্ট ঘিরে কোনো আতঙ্ক নেই বলেও তিনি জানান। বলেন, সরকার সবসময় সতর্ক রয়েছে, আর জনগণের সহযোগিতাও চায়।

তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে এবং নির্বাচন পর্যন্ত তা অব্যাহত থাকবে। যেহেতু অনেক অস্ত্র এখনও উদ্ধার হয়নি, চেষ্টা অব্যাহত আছে।

মব ভায়োলেন্স কমে আসছে বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ফোর্স বাড়ানোসহ প্রশিক্ষণ চলছে বলেও জানান উপদেষ্টা। তিনি দাবি করেন, সব দলকে সমান প্রোটেকশন দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102