বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

ইমন-তামিমের ব্যাটে দারুণ সূচনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে পাওয়ার প্লেতে দারুণ শুরু পায় বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪.৫ ওভার শেষে ৪৬ রান।

এদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে টিম টাইগার।

প্রথম ম্যাচের একাদশে তিন পেসার এবং দুই স্পিনার রেখেছে বাংলাদেশ। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেন এবং অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে বল হাতে দেখা যাবে।

একনজরে দুই দলের একাদশ

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরে ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102