মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্কের আরেক তথ্য ফাঁস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নেসেট অধিবেশনে সৌদি ও সিরীয় নাগরিক, সম্পর্ক স্বাভাবিককরণের আভাস ধীরে ধীরে ইসরায়েলমুখী অবস্থান স্পষ্ট করছে সৌদি আরব ও সিরিয়া। প্রকাশ্যে ইসরায়েলবিরোধী অবস্থান দেখালেও বাস্তবে সৌদি আরব সম্পর্ক স্থাপনের পথে এক পা এগিয়ে রেখেছে বলেই ধারণা। একই তালিকায় জোরালোভাবে যোগ হচ্ছে সিরিয়ার নামও।

এবার সামনে এসেছে নতুন এক চাঞ্চল্যকর তথ্য। গাজায় চলমান রক্তপাত ও ইসরায়েলি হামলার মধ্যেই বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অধিবেশনে যোগ দিয়েছেন সৌদি ও সিরীয় দুই নাগরিক।

দ্য নিউ আরব জানিয়েছে, ওই দুইজন হলেন সৌদি আরবের সুপরিচিত সাংবাদিক আব্দুল আজিজ আল-খামিস এবং সিরিয়ার শাদি মারтини। শাদি মারтини সিরিয়ার একটি হাসপাতালের সাবেক পরিচালক ও বর্তমানে একটি এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তা।

তারা নেসেটের The Caucus to Promote a Regional Security Agreement নামের একটি সেশনে অংশ নেন। মূলত আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতেই এই গ্রুপ গঠন করেছে ইসরায়েলি পার্লামেন্ট।

প্রায় একই সময়ে সৌদি আরব সফর করে আলোচনায় আসে ইউরোপ-ভিত্তিক আরব ও মুসলিম ইমামদের একটি দল। তারা সৌদি সফরকালে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গেও সাক্ষাৎ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102