বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

এশিয়া কাপে চীনকে বিধ্বস্ত করে হ্যাটট্রিক জয় বাংলাদেশের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

চীনের দাজহুতে চলমান অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। স্বাগতিক চীনকে ৫-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।

রোববার (৫ জুলাই) ম্যাচের সাত মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিশাল আহমেদের হিটে ব্যবধান হয় দ্বিগুণ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি।

তৃতীয় কোয়ার্টারে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিক চীন। জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসানের গোলে বাংলাদেশ জয়ের পথে থাকে। চতুর্থ কোয়ার্টারে আরও এক গোল পরিশোধ করে চীন খেলায় ফেরার আরেক দফা চেষ্টা করে। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সতর্কতামূলক খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে হংকংয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে জিতলে সেমিফাইনালে উঠার রাস্তা আরও খানিকটা সহজ হয়ে যাবে জুনিয়র টাইগারদের জন্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102