বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

বাংলাদেশে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ করল বিসিবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। সেটির অংশ হিসেবে চলতি মাসেই পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে লিটন দাসের দল। আগামী মাসে পাকিস্তান আসছে বাংলাদেশে তিন ম্যাচের সিরিজ খেলতে। সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (২৫ জুন) দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করে বিসিবি। সিরিজের সবগুলো ম্যাচই হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

২০ জুলাই প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আর পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২২ জুলাই আর শেষ ম্যাচের লড়াই হবে ২৪ জুলাই। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এর আগে ১৬ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান দল।

প্রসঙ্গত, আগামী বছর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি সংস্করণে। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই বেশি বেশি টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টুর্নামেন্টের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বোর্ড।

সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি ও পিসিবি। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জে যাবে পাকিস্তান দল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102