বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ইরানের পথে চীনা কার্গো বিমানের গন্তব্য ঘিরে রহস্য, উদ্বেগ পশ্চিমে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

চীনের উত্তরাঞ্চল থেকে পশ্চিমমুখী কয়েকটি মালবাহী বোয়িং ৭৪৭ বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। দ্য টেলিগ্রাফ-এর মতে, বিমানগুলো কাজাখস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান অতিক্রম করে ইরানের সীমান্তে পৌঁছালে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফ্লাইট পরিকল্পনায় গন্তব্য বলা হলেও লুক্সেমবার্গ, বাস্তবে সেগুলো ইউরোপীয় আকাশসীমায় প্রবেশ করেনি।

বিমানগুলো সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তাপের মাঝে চীন তেহরানকে সহায়তা করছে কিনা—সে প্রশ্ন উঠছে।

চীনের সতর্ক কূটনৈতিক অবস্থান থাকলেও সম্ভাবনাটি উড়িয়ে না দিয়ে নিবিড়ভাবে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। লুক্সেমবার্গের কার্গোলাক্স এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102