বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

এবার ইরান নিয়ে মুখ খুললেন কিম জং উন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার ব্যাপারে সরব হয়েছে উত্তর কোরিয়া ও চীন।

বুধবার (১৮ জুন) এএফপি জানায়, উত্তর কোরিয়া ইসরায়েলের এই আক্রমণকে তীব্র নিন্দা জানিয়েছে এবং যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে সতর্ক করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণের গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বেসামরিক নাগরিকদের হত্যাকে নিন্দা জানায়। ইসরায়েলের এই অবৈধ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন একটি সর্বাত্মক যুদ্ধের পরিবেশ সৃষ্টি করছে।

অন্যদিকে, ইরানে সরাসরি হস্তক্ষেপে আসছে না চীন। তবে প্রেসিডেন্ট শি জিংপিং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানের অবনতি এবং হুমকির বিষয়ে সরব হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) এক টুইটে তিনি যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিয়েছেন অতীতের ধ্বংসস্তূপ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা।

শি জিংপিং লেখেন, বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়া এগিয়ে যেতে পারে। ক্ষমতা হ্রাস পায়, প্রভাব স্থানান্তরিত হয়। পতিত সাম্রাজ্য অতীতে শিখতে দেরি করে, আমেরিকাও যদি সম্মান হারায় তবে তারাও দেরিতে শিখবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, সব সময়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102