মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সরকারি দাপ্তরিক কাজে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ পুলিশ আসার খবরে লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার বন্যা নিয়ে দুঃসংবাদ গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা মূলক র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বিজেপিসি’র বাগেরহাট জেলা কমিটির অনুমোদন ‎শুনু সভাপতি ও সোহেল রানা সম্পাদক বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে নারীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎতের দায়ে রুপসার বিশ্ব বাটপার অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

মেয়ের জন্মের পর কতটা পরিবর্তন এসেছে দীপিকার জীবনে?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সন্তান জন্মের পর খুব স্বাভাবিক ভাবেই মায়ের জীবনের প্রায়োরিটি বদলে যায়। সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ সকলের ক্ষেত্রেই বিষয়টা একই। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও ব্যাপারটা একই। মাতৃত্ব জীবন বদলে দিয়েছে তার।

সম্প্রতি, মুম্বইয়ের ‘ওয়েভস সামিট’-এ নিজেই সেই কথা জানিয়েছেন অভিনেত্রী। দীপিকার কথায়, ‘আমি একটা নতুন জীবন উপভোগ করছি। মা হওয়ার পর জীবনে আরও অনেক কিছু জুড়ে গিয়েছে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘নতুন একটি প্রাণের সমস্ত দায়িত্ব আমার। এতদিন কেবল ক্যারিয়ার, অর্থ উপার্জনের কথা ভাবতাম। এখন সবটা বদলে গেছে। একটা প্রাণ যখন শুধুই আমার উপর নির্ভরশীল, তখন অবশ্যই তার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি।’

মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন দীপিকা। তার কথায়, ‘আমি সবসময় চেয়েছিলাম মা হতে। এখন আমি বুঝতে পারছি একজন মায়ের কাছে মাতৃত্বকালীন জীবনের অর্থ। আমার মনে হয় না এর থেকে ভালো আর কিছু হতে পারে। এখন সবসময় ওর কথাই ভাবতে হয় আমায়। জীবনটাই তো বদলে গেছে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর, রণবীর ও দীপিকার কোলজুড়ে আসে তাদের একমাত্র কন্যা সন্তান ‘দুয়া’। তারপর থেকে মেয়ের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন তিনি। এবং জীবনের এই সুন্দর মুহূর্তটা চেটেপুটে উপভোগও করছেন অভিনেত্রী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102