সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

ভাঙ্গুড়া রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে উপচেপড়া ভিড়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে লাখো মানুষ ঢাকা ছেড়েছিলেন। ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি শেষে জীবিকার তাগিদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফলে ঢাকামুখী মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। তবে যাত্রাপথ স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

সোমবার (২৩ মার্চ) পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ, শরৎনগর ও ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনের ভেতরে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

আগামীকাল মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি অফিস খোলার কারণে আজ থেকেই কর্মস্থলে ফেরার তাড়া শুরু হয়েছে। আগেভাগে ফেরা অনেক যাত্রী জানিয়েছেন, শেষ মুহূর্তের যানজট ও অতিরিক্ত ভিড় এড়াতে তারা এক দিন আগেই ঢাকায় ফিরেছেন। এতে তাদের যাত্রাও তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নিরাপদ ট্রেন চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষায় বড়াল ব্রিজ স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ভাঙ্গুড়া থানার পুলিশের টহল অব্যাহত রয়েছে।ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী শফিউল আলম মুন্সী গণমাধ্যমকেজনান, ঈদুল ফিতরের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। এ কারণে ঢাকাগামী সব ট্রেনেই যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার-ভিডিপি সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত স্টেশনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102