বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

অটোরিকশার উৎপাদন ও বিক্রি নিষিদ্ধে ৭ দিনের আলটিমেটাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
ব‍্যাটারিচালিত অটোরিকশা অপসারণের দাবিতে আগামী সাত দিনের মধ্যে যন্ত্রাংশ আমদানি বন্ধসহ তিন দফা দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। এই দাবি না মানলে সাত দিন পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

আজ রোববার (৪ মে) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাত দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে।

এছাড়া সড়ক-মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা এবং অটোরিকশা চালকদের বাস ও হিউম্যান হলারের চালক হিসেবে পুনর্বাসনের দাবি জানানো হয়।

নিসআর সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী। শুধু দুর্ঘটনা নয়, সড়কে যানজটেরও বড় কারণ এসব যান।

অতিদ্রুত অটোরিকশা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব উল্লেখ করে বক্তারা আরও বলেন, একই সাথে অটোচালকদের পুনর্বাসন করতে হবে। সাত দিনের মধ্যে সুরাহা না হলে শিক্ষার্থীরা অটোরিকশা বন্ধে কঠোর কর্মসূচি দেবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

এছাড়া অটোরিকশার জন‍্য গড়ে ওঠা চার্জিং স্টেশনগুলোকে দেশের বিদ‍্যুৎ সংকটের অন‍্যতম কারণ হিসেবেও উল্লেখ করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102