রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

‘ঢাকার মূল সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, “রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরতে ও যানজট নিরসনে ঢাকা মূল সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না, সেই সঙ্গে অভ্যন্তরের সড়কে চলবে স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ব্যাটারিচালিত রিকশার (ই-রিক্সা) স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের বিষয়ে হালনাগাদ অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, “ব্যাটারিচালিত রিকশার (ই-রিক্সা)র স্ট্যান্ডার্ড মডেল ও নীতিমালা প্রস্তুতের জন্য অল্প সময়ের মধ্যে একটি উচ্চপর্যারের কমিটি গঠন করা হবে।”

সভায় বুয়েটের বিইপিআরসি ইজিবাইক প্রজেক্ট নতুন স্ট্যান্ডার্ডাইজ মডেলের তিন চাকার স্বল্প গতিতে ই-রিক্সার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশন প্রস্তাবনা প্রণয়ন করা হয়। এই প্রস্তাবনা অনুযায়ী প্রোটোটাইপ প্রস্তুত করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান এজাজ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102