রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

উত্তরায় সাংবাদিককে অপহরণচেষ্টা, গ্রেফতার ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

রাজধানীর উত্তরায় সময়ের কণ্ঠ নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদক আবু হাসানকে অপহরণের সময় তাকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রো পুলিশের উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম।
ভুক্তভোগীর অভিযোগ, সন্ধ্যায় একটি মেয়ে তাকে ফোন দিয়ে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। রাত আনুমানিক ৮টা থেকে ৮টা৪৫ মিনিটের মধ্যে নর্থ টাওয়ারের কাছাকাছি তারা দেখা করে। মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙে বাইরে লাফিয়ে পড়ে। তার চিৎকার চেঁচামেচিতে পুলিশ ও স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
এ সময় ফয়সাল সোহেল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ। জব্দ করা হয় মাইক্রোবাসটিও। পুলিশ জানায়, চক্রের সাথে জড়িতদের তথ্য তাদের হাতে এসেছে, শিগগিরই বাকিদেরও গ্রেফতার করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102