বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

চকবাজারের গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র আব্দুল্লাহর আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ইসলামবাগ বড় মাদ্রাসার কিতাব বিভাগের এই শিক্ষার্থী তার বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মাদ্রাসা থেকে ফিরে সে তার মাকে জানায়, ঈদের সালামির জমানো টাকা গুনবে, তাই রুমে না ঢোকার অনুরোধ করে। দীর্ঘ সময় পর দরজা না খোলায় তার মা ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখে ফ্যানের সঙ্গে ঝুলছে ছেলে। প্লাস্টিকের দরজা ভেঙে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান জানান, তার ছেলে মাদ্রাসায় হেফজ শেষ করে বর্তমানে কিতাব বিভাগে পড়াশোনা করছিল। আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না বলে জানান তিনি।

এ ঘটনায় চকবাজার থানাকে অবহিত করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102