বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

হাতিরঝিলে গোলাগুলি, গুলিবিদ্ধ যুবদল সদস্য

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাজধানীর হাতিরঝিলে যুবদল সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম আরিফ হোসেন (৩৫)। শনিবার গভীর রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, মগবাজার মোড়ল বাড়ির সংলগ্ন হাতিরঝিলে গোলাগুলি শব্দ পাওয়া যায়। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে তা জানা যায়নি।

পথচারী জুয়েল মিয়া জানান, তিনি মোটরসাইকেলে হাতিরঝিল দিয়ে যাওয়ার সময় রাস্তায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে দেখেন। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, গোলাগুলি শব্দ পাওয়া গেছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

আহত আরিফ সরদার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী বলে জানা গেছে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম জানান, আরিফ সরদার হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। পেশায় তিনি ওয়ার্কশপের কর্মচারী।

আরিফের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। তার বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102