মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবন হতে ১১০ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারী আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবন হতে ১১০ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারী আটক করা হয়েছে। মঙ্গলবার, ৮ এপ্রিল বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী মোঃ শাহজাহান, মোঃ অনু এবং একজন অজ্ঞাত ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস সহ ২ টি বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বোট দুটি তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন হরিণ শিকারীকে আটক করা হয়।

আটকৃত হরিণ শিকারী মোঃ আরিফুল সরদান (২৪) খুলনার দাকোপ থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102