মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

নির্বাচনি প্রচারে ব্যস্ত বিএনপি ও জামায়াতের প্রার্থীরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতের নির্বাচনি প্রচারাভিযান সমানতালে শুরু হয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমানের পক্ষে নির্বাচনকালীন প্রচার কার্যক্রমের অংশ হিসেবে দলের পক্ষ থেকে তিন উপজেলায় গত ২২ জানুয়ারি থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত গণসংযোগ ও প্রচারসূচি ঘোষণা করেছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান নাচোল ইউনিয়নের ভোলার মোড়ে আয়োজিত এক প্রচারসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। নাচোল ইউনিয়ন জামায়াতের আমীর মেসবাউল গনি মাসুদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এদিন তিনি সদর ইউনিয়নের রাজবাড়ি এলাকা ও নাচোল রেলস্টেশন এলাকাতেও নির্বাচনি প্রচার ও গণসংযোগ পরিচালনা করেন।

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম শনিবার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে অনুরূপ নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করেন।

উভয় প্রার্থীই গণসংযোগকালে দলের নেতা-কর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচার কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102