সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে স্থানীয়রা। রোববার (১৫ মার্চ) রাত প্রায় সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবক সেখানে হঠাৎ করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় অন্তত চার রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর স্থানীয় জনতা সন্দেহভাজন একজনকে আটক করে। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

বিস্তারিত আসছে…

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102