মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপ, বিএনপি নেতাসহ ৩ সহযোগী আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জে অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে র‍্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বজলুর রহমান ওরফে ডন বজলু সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া তিন সহযোগী হলেন—মৃত সাদেক আলীর ছেলে সাইদুল (৩৪), মৃত নূর উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৪৩) এবং নাজমুল হকের ছেলে ইউনুস বাঁধন (২০)। তারা সবাই সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব-১১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার বজলুর রহমান ওরফে ডন বজলু এলাকায় বিভিন্ন ঘটনায় আলোচিত ও সমালোচিত ব্যক্তি হিসেবে পরিচিত।

এর আগে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ওপর হামলার অভিযোগ ওঠে বজলুর রহমানের বিরুদ্ধে। ওই ঘটনার পর সমালোচনার মুখে দল থেকে তাকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102