বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

মসজিদে মুসল্লিদের পথ দেওয়ায় বাবাকে মারধর করলেন ছেলে

মিনহাজ দিপু,কয়রা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
খুলনার কয়রা উপজেলার চাঁন্নিরচক গ্রামে মুসল্লিদের নামাজ পড়তে যাতায়াতের জন্য পথ দেওয়ায় আবু সানা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়েছেন তার বড় ছেলে আব্দুর রউফ সানা। এ ঘটনায় আবু সানা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
বুধবার (২ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আবু সানা জানান, বাড়ির পাশে একটি পাঞ্জা খানা জামে মসজিদে রূপান্তরিত হয়েছে। এবারের ঈদে সেখানে ঈদের নামাজও আদায় হয়েছে। মুসল্লিদের চলাচলের জন্য তিনি পথ দিয়েছেন। এতে তার বড় ছেলে ক্ষুব্ধ হয়ে লোকজন নিয়ে এসে তাকে ঘর থেকে টেনে উঠানে ফেলে মারধর করেন।
তিনি আরও বলেন, আমার চিৎকারে চাচাতো ভাইরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত বছরও সে আমাকে মারধর করেছিল। আমি তখন থানায় অভিযোগ করেছিলাম, কিন্তু সে মুচলেকা দিয়ে পার পেয়ে গিয়েছিল। এখন সে আবারও আমাকে আক্রমণ করেছে। বর্তমানে আমি মেঝো ছেলের বাড়িতে আশ্রয় নিয়েছি। প্রাণের ভয়ে নিজের বাড়িতে ফিরতে পারছি না।
ভুক্তভোগীর অভিযোগ, মারধরের পাশাপাশি তার থাকার ঘরের দরজা ও মালামাল ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে জানতে আব্দুর রউফ সানার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102