বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, ভেতরে পুড়ে নিহত শিশু।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, ভেতরে পুড়ে নিহত শিশু।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়ির ভেতরে পুড়ে মৃত্যু হয়েছে জিহান নামে চার বছরের এক শিশুর।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

এদিকে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ফিলিং স্টেশনটিতে ভাঙচুর চালিয়েছে স্বজনরা।

শিশু জিহানের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারযোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশে রওনা হয়। এ সময় তাদের বহনকারী  প্রাইভেটকারটি গ্যাস নেওয়ার জন্য কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে যায়। এ সময় শিশু জিহান প্রাইভেটকারের ভেতরেই ছিল । তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বোঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনে গাড়ির ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ওই স্টেশনে ভাঙচুর চালায়। এদিকে প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ভুলতা ফাড়ির অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102