মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে চারজন হলেন: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমইল্লা গ্রামের প্রাইভেটকারচালক সুহেল (৪০) , শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। আরেকজনের নাম পাওয়া যায়নি।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল এএসপি  আশরাফুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়,হযরত শাহজালালের মাজার জিয়ারতের উদ্দেশে নারায়ণগঞ্জ থেকে সিলেট এসেছিলেন তারা। সকাল ৭টার দিকে উনিশ মাইল সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পর আরও তিনজন মারা যান। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, প্রাইভেটকারে সাত যাত্রী ছিল। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102