বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মগবাজার ক্রসিংয়ে আটকে পড়ল গাড়ি, দুমড়েমুচড়ে চলে গেল ট্রেন।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

মগবাজার ক্রসিংয়ে আটকে পড়ল গাড়ি, দুমড়েমুচড়ে চলে গেল ট্রেন।

রাজধানীর মগবাজারে সিগন্যালের কারণে ক্রসিংয়ে আটকে পড়ে কয়েকটি গাড়ি। এ সময় হঠাৎ ট্রেন চলে আসায় ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায় গাড়িগুলো।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার রেলগেট এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানতে পারিনি।

আর ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, কিছুক্ষণ আগে আমাদের কন্ট্রোল রুম তথ্য পেয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

প্রত্যক্ষদর্শী একজন জানান, সন্ধ্যায় কমলাপুরগামী একটি ট্রেন রেললাইনে আটকে যাওয়া তিন-চারটা গাড়িকে দুমড়েমুচড়ে চলে গেছে। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেটকার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102