বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ বন্ধুর।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ বন্ধুর।

নরসিংদীর পলাশে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব ও সিয়াম নামে দুই বন্ধু নিহত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাংগা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব (১৮) ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে ও সিয়াম (১৮) একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় তালতলা এলাকা থেকে সাকিব ও সিয়াম নামে দুই বন্ধু মোটরসাইকেল করে ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা দেয়। পরে সন্ধ্যা ৬টার দিকে সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে বিপরীত দিক আসা একটি ইটের ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে দুই বন্ধু। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায় সেও। এ ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102