মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২।

পাবনার বেড়া আমিনপুরে ইজিবাইক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক পরশ হোসেন (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টু প্রামাণিকের ছেলে ইজিবাইক চালক পুষ্প প্রামাণিক (৩৫)। নিহত পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, যাত্রী নিয়ে ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে সিন্দুরিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব। তাৎক্ষণিকভাবে আহতদের নাম–পরিচয় জানা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102