রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শ্রীপুরে ইয়াবাসহ আটক নারীকে ৬ মাসের কারাদণ্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনটি ইয়াবা বড়িসহ কোকিলা (২৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) শ্রীপুর পৌরসভার পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় কোকিলার কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কোকিলাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, কোকিলার কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তির পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কোকিলা শ্রীপুর পৌরসভার পশু হাসপাতাল সংলগ্ন এলাকার স্থায়ী বাসিন্দা এবং সম্রাটের স্ত্রী। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102