দেশের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, যা গত বুধবার ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে; যদিও মূল বিষয় হলো বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়া।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।
এর আগে, গত বুধবার স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১০৮ টাকা কমে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।