রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য হওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের বৈঠকে তফসিল চূড়ান্ত হওয়ার পর তিনি নির্বাচনের সময়সূচি প্রকাশ করেন।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন বাতিল বা গ্রহণের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে। একই দিন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার চালাতে পারবেন। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

ইসি জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১৫ হাজার।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন এ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102