বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিডনির ক্যামডেনের নেতৃত্বে বাংলাদেশি এলিজা সীতাকুণ্ডে আগুনে সর্বস্বান্ত ৪০ ব্যবসায়ী মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত লালমনিরহাটে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ আটক ৬ অচেতন করে টাকা-মোবাইল নেওয়ার সময় অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৩ সদস্যের কমিটি গঠন বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান, চুক্তি স্বাক্ষর সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু,সহ সভাপতি এস এম রাজ।

বিআরটিএ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ২৫ জনের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া আহত দুইজনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চেক গ্রহণকারী লুৎফুন্নেছা বলেন, সড়ক দুর্ঘটনায় আপনজনকে হারানোর কষ্ট কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এই আর্থিক সহায়তা আমাদের পরিবারের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। সরকারের পক্ষ থেকে এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

অপর চেকগ্রহীতা মিনারা বেগম বলেন, প্রিয় মানুষকে হারানোর পর পরিবারটি অনেক কষ্টের মধ্যে রয়েছে। এই ৫ লাখ টাকা আমাদের জন্য বড় একটি সহায়তা। সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের উপার্জনক্ষম মানুষ হারিয়ে গেলে পরিবারটি দীর্ঘমেয়াদি সংকটে পড়ে। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই আর্থিক সহায়তা দিচ্ছে। ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রাপ্য সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে।

অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন এবং যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102