বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের ইন্তেকাল রুবিওর লাতিন আমেরিকা সফর শুরু, মার্কিন প্রভাব সুসংহত করাই উদ্দেশ্য বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড: ৪০ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট বরিশালে ময়লার স্তূপে পাশাপাশি মিলল ২ নবজাতকের মরদেহ টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত ইনচার্জ পদে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন নেওয়া শুরু বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

চুরির ভয়ে ক্রেনে করে গাড়ি তুললেন বাড়ির ছাদে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের বিহারের গোপালগঞ্জে গাড়ি চুরির আশঙ্কা থেকে অভিনব উপায় বেছে নিয়েছেন এক প্রবাসী ভারতীয়। নিজের মাহিন্দ্রা স্করপিও ক্লাসিক গাড়িটিকে চোরের নাগালের বাইরে রাখতে তিনি ক্রেনের সাহায্যে বাড়ির দোতলার ছাদে তুলে রেখেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একটি বিশাল ক্রেনের সাহায্যে স্করপিওটি সতর্কতার সঙ্গে দোতলা বাড়ির ছাদে নামানো হচ্ছে। অস্বাভাবিক এ দৃশ্য দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারাও।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাড়িটির মালিক মনোজ যাদব বর্তমানে ইসরায়েলে কর্মরত। তিনি প্রবাসে থাকায় গাড়িটির দেখভালের জন্য একজন চালক নিয়োগ করেছিলেন। তবে চালক চাকরি ছেড়ে চলে যাওয়ায় পরিবারের সদস্যরা গাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে গ্যারেজ বা রাস্তার পরিবর্তে বাড়ির ছাদকেই সবচেয়ে নিরাপদ স্থান মনে করে ক্রেন ভাড়া করে গাড়িটি ওপরে তোলা হয়।

তবে ছাদটি এত ভারী গাড়ির ওজন বহন করতে পারবে কি না বা ভবিষ্যতে কীভাবে গাড়িটি নিচে নামানো হবে—এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102