বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের ইন্তেকাল রুবিওর লাতিন আমেরিকা সফর শুরু, মার্কিন প্রভাব সুসংহত করাই উদ্দেশ্য বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড: ৪০ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট বরিশালে ময়লার স্তূপে পাশাপাশি মিলল ২ নবজাতকের মরদেহ টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত ইনচার্জ পদে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন নেওয়া শুরু বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিল ইসরাইল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরাইলি বসতির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এর জবাবে যুক্তরাজ্যের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তুলেছেন ইসরাইলের দুই জ্যেষ্ঠ মন্ত্রী।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে, নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে দাবি জানান, ব্রিটেন যেভাবে আর্জেন্টিনার ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ’ দখল করে তেল চুরি করছে, তার প্রতিবাদে যুক্তরাজ্যের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা দেওয়া উচিত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইসরাইলি অবৈধ বসতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। বর্তমানে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থানের কারণে ফকল্যান্ড ইস্যুটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে গুরুত্ব পাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102