বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের ইন্তেকাল রুবিওর লাতিন আমেরিকা সফর শুরু, মার্কিন প্রভাব সুসংহত করাই উদ্দেশ্য বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড: ৪০ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট বরিশালে ময়লার স্তূপে পাশাপাশি মিলল ২ নবজাতকের মরদেহ টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত ইনচার্জ পদে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন নেওয়া শুরু বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

যুদ্ধ অবসানে রাশিয়া আলোচনায় প্রস্তুত: জেলেনস্কি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠকে রাশিয়া যুদ্ধের অবসানে সমঝোতার লক্ষ্যে আলোচনায় বসতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সোমবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতের কূটনৈতিক অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগ হিসেবে সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। চার বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়।

বৈঠকগুলোতে অগ্রগতির কথা তুলে ধরে উইটকফ যুদ্ধ অবসানে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনার কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জেলেনস্কি বলেন, দীর্ঘ ও তীব্র শীত শুরুর আগে সংঘাতের উত্তেজনা কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে প্রতি শীতে রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। এর ফলে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সময় লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে।

 

জেলেনস্কি বলেন, ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা মার্কিন দূতেরা তাকে জানিয়েছেন, রাশিয়ানরা আলোচনায় বসতে প্রস্তুত।

জেলেনস্কি বলেন, রাশিয়া মনে করে, এই শীতকাল ইউক্রেনের প্রতিরোধ ভেঙে দিতে সাহায্য করতে পারে।

তবে জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উত্তেজনা কমাতে চাপ দিতে পারে। তার ভাষ্য অনুযায়ী, পুতিন তার মার্কিন প্রতিপক্ষকে অসন্তুষ্ট করতে চান না।

জেলেনস্কি জানান, সপ্তাহান্তের আলোচনায় জ্বালানি স্থাপনা, শস্য পরিবহন ও তেল-গ্যাস রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব ছিল। তবে তিনি এসব বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধরত দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা এবং আসন্ন শীতকে আগের শীতগুলোর মতো না হতে দেওয়াই যুক্তরাষ্ট্রের উদ্যোগের লক্ষ্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102