বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের ইন্তেকাল রুবিওর লাতিন আমেরিকা সফর শুরু, মার্কিন প্রভাব সুসংহত করাই উদ্দেশ্য বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড: ৪০ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট বরিশালে ময়লার স্তূপে পাশাপাশি মিলল ২ নবজাতকের মরদেহ টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত ইনচার্জ পদে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন নেওয়া শুরু বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয়ই পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের জোড়া গোলে পোর্তোকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে নতুন মৌসুমের শুরু করল তারা।

ম্যাচের প্রথমার্ধে উভয় দলই বেশ সতর্কতার সাথে খেলা শুরু করে। স্বাগতিক পোর্তো নিজেদের রক্ষণে জোর দিয়ে সিটির আক্রমণগুলোকে প্রতিহত করার চেষ্টা চালায়। প্রথমার্ধে পোর্তোর গোলরক্ষক দিওগো কোস্তা একাধিক দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। তবে প্রথম ৪৫ মিনিটে পোর্তো কোনো শটই অন টার্গেটে নিতে পারেনি। ফলে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

তবে দ্বিতীয় অর্ধের শুরুতেই চিত্র বদলে যায়। বিরতি থেকে ফিরেই ৪৭তম মিনিটে এনজো ফার্নান্দেসের বাড়ানো চমৎকার এক ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান আর্লিং হালান্ড। এক গোল হজম করার পর পর্তো ম্যাচে ফেরার কিছুটা চেষ্টা করলেও সিটির গোছানো রক্ষণের সামনে তাদের সমস্ত আক্রমণ ভেস্তে যায়। পুরো ম্যাচে সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে খুব একটা কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি।

ম্যাচের শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিট) রায়ান আইত-নুরির বাড়ানো পাস থেকে চমৎকারভাবে দ্বিতীয় গোলটি করেন হালান্ড।এই নিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৪০ ম্যাচে ৩৬টি গোলের মাইলফলক স্পর্শ করলেন এই তারকা ফরোয়ার্ড। হালান্ডর জোড়া গোলে ২-০ ব্যবধানের সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102